দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর সুবর্ণচরের চরবাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেনকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
এর আগে, রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার তোতার বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মোজাম্মেল সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চরবাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি দুটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। এছাড়া ২০১৮ সালে বিএনপি নেতা অ্যাডভোকেট এবিএম জাকারিয়ার বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সম্প্রতি তার বিরুদ্ধে আরেকটি মামলা হয়। গোপন সংবাদের ভিত্তি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, গ্রেপ্তারকৃত আসামি দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া ২০১৮ সালে এক বিএনপি নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তার বিরুদ্ধে কয়েক দিন আগে আরেকটি মামলা হয়। মামলার পর থেকে তিনি আত্মগোপনে চলে গেছেন। গেপন সংবাদে খবর পেয়ে গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
আরএ