দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের মঠবাড়িয়া বাজার বণিক সমিতির কার্যনির্বাহী কমিটি গঠনে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মঠবাড়িয়া পৌরসভার সম্মুখ সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিএনপি নেতা নিজামুল কবির মিরাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন মঠবাড়িয়া পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ, ব্যবসায়ী ওয়ালিউল ইসলাম, জাকির খান, আবুল কালাম আজাদ, তুষার, রতন কর্মকার, খলিলুর রহমান, সাবেক ছাত্রদল নেতা রিপন মুন্সি প্রমুখ।
এসময় বক্তারা বলেন, প্রকৃত ব্যবসায়ীদের বাদ দিয়ে আওয়ামী লীগ- জামায়াত মিলে রাতের আঁধারে ২৯ সদস্য বিশিষ্ট মঠবাড়িয়া বাজার বণিক সমিতির একটি কমিটি ঘোষণা করে। অবিলম্বে এ কমিটিকে বাদ দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি গঠন করতে হবে।
এ বিষয়ে জানতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আহ্বায়ক শামীম মৃধা এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শরীফ মো. আব্দুল জলিলকে একাধিকবার ফোন করলেও রিসিভ করেননি।
উল্লেখ্য, দীর্ঘ ২০ বছর ধরে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে মঠবাড়িয়া বাজার বণিক সমিতির কমিটি গঠন না হওয়ায় ব্যবসায়ীদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
/অ