দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খাওয়া নিয়ে সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের খামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, খামারাবাড়ি গ্রামের মজিবর হাওলাদারের ছেলে ইতালী প্রবাসী শাহাদাৎ হাওলাদারের সঙ্গে পাশের ঘটকচর এলাকায় বিয়ে ঠিক হয়। শনিবার ছেলেপক্ষ থেকে বউ আনার প্রস্তুতিতে শুক্রবার দুপুরে এলাকার অনেকেই অগ্রিম দাওয়াত করে খাওয়ার আয়োজন করা হয়। সেখানে দাওয়াত দেওয়া হয় একই গ্রামের নুরু হাওলাদারের ছেলে কুনিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল হাওলাদার ও তার লোকজনদের।
বৃহস্পতিবার দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে দাওয়াতে অসম্মতি জানায় ইউপি সদস্য ও তার ঘনিষ্টজনেরা। এ সয়ম দুপক্ষের লোকজনের মধ্যে কথার কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে শুক্রবার দুপুরে রফিকুলের লোকজন ব্যতীত গ্রামের অনেকেই দাওয়াত খেতে আসে। সেখানে ইউপি সদস্যের নেতৃত্বে অনুষ্ঠানে হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। এ সময় ঘরবাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে দুইপক্ষই দেশীয় অস্ত্রশন্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে আহতদের উদ্ধার করে ভর্তি করা জেলা সদর হাসপাতালে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান।
এফএইচ/