দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর বাউফলে অপারেশন ডেভিল হান্ট অভিযানে সাবেক পৌর কাউন্সিলর, ইউপি সদস্য ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেপ্তার হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের নেতা বেল্লাল হোসেন, কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ফকরুল ইসলাম ফোরকান এবং সূর্যমনি ইউনিয়নের এক ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইমরান ব্যাপারী।
পুলিশ জানায়, ২০২২ সালে বাউফল সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের এক সভায় হামলা ভাঙচুর ও জখমের ঘটনা ঘটে। ওই ঘটনায় গত বছর ২৪ আগস্ট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খলিলুর রহমান বাউফল থানায় মামলা করেন। মামলার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্টতা ছিল। সাবেক চিফ হুইপ ও সাবেক এমপি (পটুয়াখালী-২) আ স ম ফিরোজ ঢাকার ভাটাড়া থানার হত্যা মামলায় গ্রেপ্তার হলে তাকে এই মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছিল। আ স ম ফিরোজ বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং এই মামলার প্রধান আসামি।
বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, অপারেশন ডেভিল হান্ট অভিযানে আসামিরা গ্রেপ্তার হয়েছে। তাদের আদালতে সোপর্দ করার কাজ প্রক্রিয়াধীন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় এই বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
আরএ