দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন শেষ হয়েছে কয়েকদিন আগেই। বিএনপি শুরু থেকেই এ নির্বাচনে অংশগ্রহণ করেনি। এছাড়া যারা নির্বাচনের সাথে সম্পৃক্ত ছিল তাদের বিরুদ্ধে তারা দলীয় সিদ্ধান্তও নিয়েছে। এবার তারা নির্বাচনে অংশগ্রহণকারীদের দল থেকে স্থায়ী বহিষ্কার করার পর নির্বাচনে জয়ীদের সঙ্গে উল্লাস দেখানো নেতাকর্মীদের শনাক্তে কাজ করছে স্থানীয় মনিটরিং টিম।
ইতোমধ্যে রোববার দুপুরে (১৮ জুন) বরিশাল মহানগর মহিলা দলের সভাপতি ফারহানা ইয়াসমিন তিথিকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় মহিলা দল।
জানা যায়, তিনি বরিশাল মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাঈদ আহম্মেদ মান্না ২০নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে বিজয়ী হলে তাকে মিষ্টিমুখ করান।
সোমবার (১৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক জানান, নির্বাচনের সঙ্গে যাদের বিরুদ্ধে সম্পৃক্ত থাকার অভিযোগ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে বিএনপি সাংগঠণিক ব্যবস্থা গ্রহণ করবে। যারা আমাদের আওতায় তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আর যারা আমাদের আওতায় নেই তাদের বিষয়ে কেন্দ্রকে অবহিত করা হচ্ছে। সে সঙ্গে প্রমাণাদি পাঠিয়ে দেওয়া হচ্ছে।
শোকজের বিষয়ে মহানগর মহিলা দলের সভাপতি ফারহানা ইয়াসমিন তিথি বলেন, আমি যে ওয়ার্ডে থাকি সেখানে ক্ষমতাশালীরা খুব প্রভাবশালী। তাদের চাপে বাধ্য হয়ে মিষ্টি খাওয়ানোর অনুষ্ঠানে যেতে হয়েছে।
নোটিশের লিখিত জবাব দেবেন বলেও জানান তিনি।