দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের নান্দাইল উপজেলা মহিলা দলের সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম রিপার স্বামী মো. রফিকুল ইসলাম ভূঁইয়াকে কুপিয়ে জখমের মামলায় নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক হাসান মাহমুদ জুয়েল (৪৮)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরের নান্দাইল পৌরসভার নিজ বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ।
তিনি জানান, মামলার এজহারভুক্ত প্রধান আসামি হাসান মাহমুদ জুয়েল। এছাড়াও একাধিক মামলার পলাতক আসামি তিনি।
জানা গেছে, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আত্মগোপন ছিলেন হাসান মাহমুদ জুয়েল। শুক্রবার নান্দাইল পৌর সদরের নিজ বাসায় আসলে গোপন সংবাদের ভিত্তিতে নান্দাইল মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে ৷
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি খুররম খান চৌধুরীর ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। ২০১৮ সালের ২২ ডিসেম্বর সন্ধ্যায় নিজ বাসার নামে বিএনপি নেত্রীর স্বামী রফিকুল ইসলাম পোস্টার টানাতে যান। সে সময় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েলের নেতৃত্বে ১৫০-১৬০ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে রফিকুল ইসলামকে কুপিয়ে জখম করে। এ ঘটনা তার মুদি দোকান লুটপাট করে ৫ লাখ ৪০ হাজার টাকার ক্ষতি করে। এ ঘটনায় রফিকুল ইসলাম ভারতের ভেলুর থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হন। পরে ৮ বছর পরে ৪ জানুয়ারি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েলকে প্রধান আসামি করে ১৬ জনের নামে মামলা দায়ের করেন ভুক্তভোগী রফিকুল ইসলাম।
আরএ