• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • পটুয়াখালী
  • কলাপাড়া

কিভাবে বাড়িতে আগুন লেগেছে জানালেন কনটেন্ট ক্রিয়েটর কাফি

দেশ টিভি ডেস্ক
  ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফেসবুক থেকে নেওয়া
ফেসবুক থেকে নেওয়া

কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন পটুয়াখালীর খেপুপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইলিয়াস।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ২টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নেয় এবং সাড়ে রাত ৩টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। এসময় ফায়ার সার্ভিসের কার্যক্রমে সার্বিক সহায়তা করে পুলিশ।

এ অগ্নিকাণ্ডকে পরিকল্পিত হামলা বলে দাবি করেছেন কনটেন্ট ক্রিয়েটর কাফি। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে জানান, ‘মধ্যরাতে আমার ঘর-রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে। কোন দেশের জন্য, কাদের জন্য কথা বলেছিলাম! যুদ্ধ করেছিলাম এবং করছি। কিন্তু নিরাপত্তা পাইনি।’

খেপুপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইলিয়াস হোসেন বলেন, ‘তৃতীয় পক্ষের মাধ্যমে আমরা খবর পাই। দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই পুরো বাড়ি আগুনে পুড়ে যায়। তবে ভুক্তভোগীরা দাবি করেছেন, তাদের বাড়ির দরজা কে বা কারা বাইরে থেকে আটকে দিয়েছিল। বিষয়টি সন্দেহজনক ও পরিকল্পিত বলে মনে হচ্ছে।’

এদিকে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, ‘তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কাজে সহায়তা করে। রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কিছুক্ষণ আগে কাফি ফোন করে জানিয়েছেন, তিনি এসে অভিযোগ দেবেন। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় পরিকল্পিত নাশকতার অভিযোগ উঠলেও এখনো কোনো কিছুই পরিষ্কার নয়। পুলিশ ও স্থানীয় প্রশাসন বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

আরও পড়ুন

নড়াইলে বিএনপির কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন

অন্যদিকে অগ্নিকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন কাফি। তিনি ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, আজ বেলা ১১টায় আমার পোড়া বাড়িতে কলাপাড়া থানা -পটুয়াখালী জেলার সাংবাদিক ভাইদের থাকার আহ্বান করছি। আমি এ দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ দেব। মেসেজ সম্পূর্ণভাবে মানবে নতুবা আমিই নিজেই বিকল্প হব-আমিই বিপ্লবী সরকার হব।

উল্লেখ্য, সামাজিক মাধ্যমে পরিচিত কাফি ২০১৯ সাল থেকে ভিডিও কনটেন্ট তৈরি করছেন। বরিশালের আঞ্চলিক ভাষায় তৈরি করা তার ভিডিওগুলোতে হাস্যরসের মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যা, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কটাক্ষ করা হয়। সম্প্রতি তার বই প্রকাশ ও কিছু ভিডিও চিত্র নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।

কে

  • কাফি
  • আগুন
  • কনটেন্ট ক্রিয়েটর
এ সম্পর্কিত আরও খবর
গাজীপুরে পোশাক কারখানায় আগুন
গাজীপুরে পোশাক কারখানায় আগুন
শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু
শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু
শিবচরে অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই
শিবচরে অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই
৩০ ঘণ্টা ধরে আগুন জ্বলছিল মার্কিন রণতরীতে 
৩০ ঘণ্টা ধরে আগুন জ্বলছিল মার্কিন রণতরীতে 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।