দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সারাদেশের মতো পটুয়াখালীর কলাপাড়ায় পরিচালিত হচ্ছে অপারেশন ডেভিল হান্ট।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতের অভিযানে মহিপুর থানা যুবলীগের সদস্য ও মহিপুর ইউনিয়নের ইউপি সদস্য মো. মামুন হাওলাদার (৪৫)-কে আটক করেছে পুলিশ।
মহিপুর থানার পুলিশের তথ্যমতে, মঙ্গলবার রাত ২টার দিকে সারাদেশের ন্যায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হয়। এই অপারেশনে মো. মামুন হাওলাদার নামে এক যুবলীগ নেতা ও মহিপুর ইউনিয়নের ইউপি সদস্যকে তার বাড়ি থেকে আটক করা হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ডেভিল হান্ট অপারেশনে তাকে আটক করে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা মোতাবেক আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আরএ