• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে আগুনে পুড়ল ২০ দোকান

লক্ষ্মীপুর প্রতিনিধি
  ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

লক্ষ্মীপুরের রামগতিতে তেল ও গ্যাস সিলিন্ডারের দোকান থেকে অগ্নিকাণ্ডে ২০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার রামগতি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুটি আংশিক ও ১৮টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এরমধ্যে তেল-গ্যাস সিলিন্ডার, মুদি ও কাপড়ের দোকান রয়েছে।

ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো- মাসুদ আলমের তেল ও গ্যাসের দোকান, জামাল উদ্দিন, দিদার ও ধনু মিয়ার তরকারি দোকান, নুরউদ্দিন ও ইব্রাহিম খলিলের মুদি দোকান, উত্তম সাহা ও রাশেদের হার্ডওয়্যার, যতনের সেলুন, মাওলানা জাহেরের কাজী অফিস ও মোল্লা হোটেল, তাহেরের চায়ের দোকান তাহের, আবদুল বাচেত, মাঈন উদ্দিন ও ছারোয়ারের ওষুধের দোকান, আমির হোসেনের জুতার দোকান, মা ভেটেনারি, হেলালের দোকান, নাহার মঞ্জিল, মা স্টুডিও।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় বাজারের ব্যবসায়ী মাসুদ আলমের তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানে আগুন লাগে। এরমধ্যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এরআগেই মালামালসহ দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের ভাষ্যমতে আগুনে মালামালসহ দোকানগুলো পুড়ে গিয়ে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।

রামগতি উপজেলা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরমধ্যে ১৮টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া দুটি দোকানের আংশিক ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হবে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, মাসুদ আলমের তেল ও গ্যাস সিলিন্ডারের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। তার দোকানের তেল ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে ভয়াবহ এ আগুনের ছড়িয়ে পড়ে।

আরএ

  • আগুন
  • লক্ষ্মীপুর
এ সম্পর্কিত আরও খবর
গাজীপুরে পোশাক কারখানায় আগুন
গাজীপুরে পোশাক কারখানায় আগুন
শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু
শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু
শিবচরে অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই
শিবচরে অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই
৩০ ঘণ্টা ধরে আগুন জ্বলছিল মার্কিন রণতরীতে 
৩০ ঘণ্টা ধরে আগুন জ্বলছিল মার্কিন রণতরীতে 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।