দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জে অপারেশন ডেভিল হান্ট চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে সাবেক ইউপি চেয়ারম্যান ও কৃষক লীগ নেতাসহ ২৪ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার।
তিনি জানান, অভিযানে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামি, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে। এছাড়া অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আরএ