দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের কাছে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার কোনো বিকল্প নেই, এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি সোমবার (১০ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার নালী বড়রিয়া কৃষ্ণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ভোটার নিবন্ধন হালনাগাদ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এ সময় নির্বাচন কমিশনার বলেন, সবার চাহিদা অনুযায়ী একটি অবাধ নির্বাচন আয়োজন করতেই হবে, পেছনে ফেরার সুযোগ নেই। এজন্য মিডিয়া ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহায়তা কামনা করি।
তিনি আরও জানান, নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা বিশৃঙ্খলা যেন না হয়, সেজন্য নির্বাচন কমিশন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে।
তিনি বলেন, এ বছর বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ ভোটার তালিকা তৈরি করায় ১৬ লাখ মৃত ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে যা নির্বাচন কমিশনের একটি বড় উদ্যোগ। এর ফলে ভোটার তালিকা আরও নির্ভুল হবে, যার মাধ্যমে নির্বাচন সুষ্ঠু ও সঠিকভাবে পরিচালিত হবে।
এফএইচ/