• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • কুষ্টিয়া
  • দৌলতপুর

কুষ্টিয়ায় সেতু নির্মাণ শ্রমিকদের ওপর দুর্বৃত্তদের বোমা হামলা 

নাহিদ হাসান তিতাস, কুষ্টিয়া
  ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+

কুষ্টিয়ার দৌলতপুরে এলজিইডি সেতুর নির্মাণ শ্রমিকদের অস্থায়ী ঘর লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় চার-পাঁচটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়। বোমার শব্দে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে। তবে এতে কেউ হতাহত হননি। শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা এলাকায় এ ঘটনা ঘটে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

প্রত্যক্ষদর্শী-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে গত দুই মাস ধরে মাথাভাঙ্গা নদীর উপর তেকালা বেতবাড়িয়া সেতুর কাজ চলছে। সেতুর তেকালা প্রান্তে ঢেউটিনের অস্থায়ী ছাউনি করে সেখানে নির্মাণ শ্রমিকরা রাত্রি যাপন করেন। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে একদল দুর্বৃত্ত ওই ছাউনি লক্ষ্য করে পাঁচ ছয়টা হাত বোমা নিক্ষেপ করে। এ সময় চার-পাঁচটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হলে নির্মাণ শ্রমিক ও এলাকার বাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। রাতেই স্থানীয় তেকালা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে যান।

স্থানীয় বাসিন্দা পল্লী চিকিৎসক আকরাম হোসেন জানান, রাতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। পরে জানতে পারি ব্রিজের নির্মাণ শ্রমিকদের ঘরে কে বা কারা বোমা হামলা করেছে। এ সময় আশপাশের লোকজনকে সাথে নিয়ে ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যাই। কেন এ ধরনের ঘটনা ঘটলো তা আমরা বুঝতে পারছি না।

তেকালা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিস জানান, "বিস্ফোরণের শব্দ এবং এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থলে গিয়ে যায়। সেখানে শ্রমিকদের থাকার অস্থায়ী ঘরের টিনের বেড়ায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো এবং বিস্ফোরিত বোমার আলামত দেখতে পাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চাঁদা আদায়ের জন্য চাপ সৃষ্টি এবং আতঙ্ক ছড়ানোর জন্য এ ঘটনা ঘটিয়েছে। দুর্বৃত্তরা কারা এর সঙ্গে জড়িত তা খুঁজে বের করা হবে।"

সেতু নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াটার ব্লাস্ট লিমিটেডের সাইট ইঞ্জিনিয়ার রুহুল আমিন জানান, গত দুই মাস ধরে সেতুর কাজ চললেও কোন বেগ পেতে হয়নি। হঠাৎ করে কেন বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল তা তারা নিজেরাও আন্দাজ করতে পারছেন না।

প্রসঙ্গত, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মাথাভাঙ্গা নদীর উপর প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে দৌলতপুর ও মেহেরপুরের গাংনী উপজেলার মধ্যে সংযোগকারী তেকাল- বেতবাড়িয়া সেতুর কাজ বাস্তবায়ন করছে।

এফএইচ/

  • কুষ্টিয়া
  • দৌলতপুর
  • এলজিইডি
এ সম্পর্কিত আরও খবর
কুষ্টিয়ায় ‘বোতলের ক্যাপ ছোড়া’ নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭
কুষ্টিয়ায় ‘বোতলের ক্যাপ ছোড়া’ নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭
কুষ্টিয়ায় ঈদের নামাজের স্থান পরিবর্তন নিয়ে সংঘর্ষ, আহত ১৩
কুষ্টিয়ায় ঈদের নামাজের স্থান পরিবর্তন নিয়ে সংঘর্ষ, আহত ১৩
কুষ্টিয়ায় ​মা-চাচির ঝগড়ার বলি আড়াই বছরের নুজাইফা
কুষ্টিয়ায় ​মা-চাচির ঝগড়ার বলি আড়াই বছরের নুজাইফা
কুষ্টিয়ায় ডাকাতির চেষ্টায় ব্যর্থ হয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি 
কুষ্টিয়ায় ডাকাতির চেষ্টায় ব্যর্থ হয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।