দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে ১৮০০ রোগী পেল বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ।
নড়াইল সদর উপজেলার আর বি এফ এম ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ে শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্দোগে শুক্রবার (৩১ জানুয়ারি) দিনব্যাপী বীনা মূল্যে ২১জন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন প্রকার রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।
শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এস এ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। ক্যাম্পের উদ্বোধন করেন-বীরমুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর। এসময় বক্তব্য রাখেন-সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর শরীফ আশরাফুজ্জামান ঝিন্টু, অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কর্নেল এস এম সাজ্জাদ হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, ডাক্তার শরীফ শামীম আতীক, শরীফ জাহাঙ্গীর আতীক প্রিন্স, কাজী ইসমাইল হোসেন লিটন, অব:শিক্ষক আব্দুস সাত্তার প্রমূখ।
দিনব্যাপী বীনা মূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি ডায়াবেটিস ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। বিনামূল্যে স্বাস্থ্য সেবা পেয়ে খুশি স্থানীয়রা।
শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস এ মতিন বলেন, আমাদের প্রতিষ্টানটি স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে কাজ করছে। বিনামূল্যে স্বাস্থ্য সেবার পাশাপাশি রোগীদের ওষুধ প্রদান করা হচ্ছে। আগামীতে এ কার্যক্রম জেলা ব্যাপী করার পরিকল্পনা রয়েছে আমাদের।
এদিকে শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে প্রতিমাসের শেষ শুক্রবার বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়। গাইনী, দন্ত, চক্ষুসহ বিভিন্ন বিষয়ে চিকিৎসকরা রোগী দেখেন।
এফএইচ/