দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দু’হাত কেটে কুপিয়ে মো. হানিফকে হত্যার প্রধান আসামি করিম উল্ল্যাহ প্রকাশ জুনা (৪৬)-কে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (২৯ জানুয়ারি) তাকে ফেনীর ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে গাজীপুর মহানগরীর চৌরাস্তা এলাকা হতে র্যাব-৭ ও র্যাব-১ উত্তরা যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত করিম উল্লাহ জুনা ফেনীর ছাগলনাইয়া উপজেলার ছয় ঘরিয়া গ্রামের আহম্মদ উল্লাহ’র ছেলে।
র্যাব সূত্র জানায়, গত ২০ জানুয়ারি রাতে ছয় ঘরিয়া গ্রামের মো. হানিফ তার সহযোগী ফারুক ও রিয়াজ কাজের সূত্রে করিম উল্লাহ জুনার বাড়িতে যায়। সেখানে পূর্ব শত্রুতার জেরে পূর্ব থেকে উৎপেতে থাকা ৭-৮ জন হানিফ, ফারুক ও রিয়াজের ওপর হত্যার উদ্দেশে হামলা করে। এতে আত্মরক্ষার্থে ফারুক ও রিয়াজ পালিয়ে যায়। ওই রাত ২টার সময় বাড়ির পাশে ঝোঁপ থেকে দু’হাত কাটা ক্ষত-বিক্ষত হানিফের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পরদিন ২১ জানুয়ারি হানিফের বড় ভাই করিম উল্লাহ জুনাকে প্রধান আসামি করে ৭-৮ জন অজ্ঞাত করে ছাগলনাইয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকে করিম উল্লাহ জুনা পলাতক রয়েছে। র্যাব দীর্ঘদিন তাকে গোয়েন্দা নজরে রাখে গোপন সংবাদে খবর পেয়ে গাজীপুর মহানগরীর চৌরাস্তা এলাকা থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত জুনা র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. হানিফকে পূর্ব শত্রুতার জেরে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই হাত বিচ্ছিন্ন করে হত্যা করেছে বলে স্বীকার করেন।
ফেনীস্থ র্যাবের কোম্পানি অধিনায়ক মো. সাদেকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত জুনাকে আজ বুধবার ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আরএ