দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রংপুরে জেলা ছাত্রলীগ নেতা আল আমিন হোসেনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত মুন্না হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি সে।
গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সার।
তিনি জানান, মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মেট্রোপলিটন কোতোয়ালি থানার একটি চৌকস দল নগরীর বাবু পাড়ায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা আল আমিন হোসেনকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, আল আমিন বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত মুন্না হত্যা এবং গুলিতে আহত বিএনপি নেতা মামুন হত্যাচেষ্টার এজাহারভুক্ত আসামি।
গ্রেপ্তারকৃত আল আমিন রংপুর মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
আরএ