দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, বর্তমানে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের সংখ্যা প্রায় ৩০ লাখ কম। বিশেষ করে ছবি তোলার ভয়ে অনেক নারী ভোটার হতে চান না। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সহায়তা নেওয়ার প্রয়োজন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শনকালে ভোগনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় তিনি এ কথা জানান।নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ বলেন, জন্মনিবন্ধন জটিলতার কারণে যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্তিতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। ভোটার তালিকা থেকে কেউ যেন বাদ না পড়ে সে ব্যাপারে সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, নারীদের ভোটার হওয়ার জন্য বিশেষভাবে উৎসাহিত করতে হবে। কোনো বিদেশি যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে, সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে। বিশেষ করে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির ঝুঁকি রোধে সবাইকে সজাগ থাকতে হবে।
অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী, সুপারভাইজার এবং তথ্য সংগ্রহকারীরা উপস্থিত ছিলেন।
আরএ