দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চুয়াডাঙ্গার দীননাথপুরে বিষ দিয়ে বন্যপ্রাণী মারার অভিযোগ উঠেছে। গত শনিবার পাশের গ্রামের মাখালডাঙ্গা গ্রামের ফারুক হোসেন এ ঘটনা ঘটাই। পরে তিনিই মৃত প্রাণীগুলো মাটি চাপা দেয় বলে গ্রামবাসী জানাই।
এ ঘটনায় গতকাল রোববার সদর থানায় খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রাকৃতি সংরক্ষণ বিভাগের পক্ষ থেকে ওই কৃষকের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, চুয়াডাঙ্গা জেলা সদরের মাখালডাঙ্গা গ্রামের নবীছদ্দীর ছেলে ফারুক হোসেন। তার ভুট্টা চাষ রয়েছে দীননাথপুর গ্রামের নড়িতলামাঠে। সেই ক্ষেতে খাবারের সাথে দানাদার নিষিদ্ধ বিষ ফুরাডান মিশিয়ে গত শুক্রবার কোনো একসময় ক্ষেতে রেখে আসে। তারপর থেকেই একেরপর এক বন্যা প্রাণীসহ পোষা প্রাণীও মারা যেতে থাকে। একে একে মারা গিয়েছে প্রায় ১০ থেকো ১৫টা প্রাণী। সেই মৃত প্রাণীগুলো যখন গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষণ করছিল তখন ওই কৃষক ফারুক নিজেই মাটি চাপা দিয়েছে। এছাড়াও বেশি প্রাণী মারা গিয়েছে বলে স্থানীয়দের ধারণা। এই ধরনের একটা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এদিকে ঘটনায় এলাকাবাসী মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।
চুয়াডাঙ্গা পরিবেশবাদী সংগঠন পানকৌড়ী প্রতিষ্ঠাতা সভাপতি বখতিয়ার হামিদ বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। কৃষক ফারুক যেটা করেছে তা অমানবিক ও নিকৃষ্ট কাজ। এই অপরাধের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রাকৃতি সংরক্ষণ বিভাগে বন্যপ্রাণী ও জীব ও বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য্য জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ওইদিনই অভিযুক্ত কৃষক ফারুক হোসেনের বিরুদ্ধে খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রাকৃতি সংরক্ষণ বিভাগ ফরেস্ট গার্ড রাসেল মিয়া বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন। অভিযুক্ত ফারুক হোসেন নিজের দোষ স্বীকার করে অনুতপ্তের কথা জানান।
আরএ