দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জে অপহরণ চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ জানুয়ারি) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ডোমরাশুর গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ১৮ জানুয়ারি শহরের বেদগ্রাম এলাকা থেকে অনুপ রায় নামে এক যুবককে অপহরণ করে ডোমরাশুর এলাকায় নির্জন স্থানে নিয়ে নির্যাতন চালায়। পরে অনুপের পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা মুক্তিপন আদায় করে ছেড়ে দেয়। এমন অভিযোগের পর সদর থানা পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে একটি অপহরণ চক্রের সন্ধান পেয়ে বেশ কয়েকজনকে শনাক্ত করে স্থানীয়দের জানিয়ে রাখে। রোববার বিকেলে ওই চক্রটি শফিকুল মোল্যা নামে এক ইজিবাইক চালককে অপহরণ করে একই স্থানে নিয়ে নির্যাতন চালানোর সময় এলাকাবাসী সিফাত খান, সাব্বির খান, অহিদুল কাজী, আবুল শেখ ও সাগর মোল্যা নামের ৫ অপহরণকারীকে ধরে ফেলে। এরপর গণধোলাই দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করে।
গ্রেপ্তারকৃত সকলের বাড়ি সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের বিভিন্ন গ্রামে। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন এবং চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
আরএ