দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশ স্বাধীনের পর দেশে যে সংস্কার হয়েছে তার নব্বই ভাগই করেছে বিএনপি। দেশের অর্থনীতি আজ যেখানে এসেছে সেটা বিএনপির সংস্কারের কারণেই। এর শুরু করেছিলেন জিয়াউর রহমান। তাই সংস্কারের ব্যাপারে কারো কাছ থেকে সবক নেওয়া লাগবে না বিএনপির।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে যশোর চেম্বার অব কমার্স আয়োজিত খুলনা বিভাগের অর্থনীতি পুনরুদ্ধারে রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, শেখ হাসিনা পলায়নের পর বাংলাদেশের মানুষের মনোজগতের যে পরিবর্তন হয়েছে তা ধারণ করতে না পারলে কোনো লাভ হবে না।
তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে। এমন পরিস্থিতিতে কর বৃদ্ধি করা ঠিক হয়নি। তাই স্বৈরাচার সরকারের লুটপাটের বাজেট বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন বাজেট তৈরি করতে হবে।
যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে যশোর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহানসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলার চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
অ