দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুরের সালথার শফিকুল ইসলাম (২৯) নামে এক সাংবাদিকের বাসার জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। এসময় সংঘবদ্ধ চোর শফিকুলের পরিবারের ৮ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যায়।
মঙ্গলবার (২১ জানুয়ারী) সন্ধ্যায় ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার ঝিলভিউ অ্যাপার্টমেন্টের ৭ তলার বাসায় এ ঘটনা ঘটে। শফিকুল ইসলাম দৈনিক যুগান্তরের ফরিদপুরের সালথা উপজেলা প্রতিনিধি ও সালথা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক।
পরিবার সুত্রে জানা গেছে, সোমবার শ্বশুর বাড়ি জেলার সালথার তেলি সালথা বেড়াতে যান শফিকুল। মঙ্গলবার সন্ধ্যায় বাসায় এসে দেখেন স্টিলের আলমারি ভেঙে ৮ ভরি স্বর্ণ নিয়ে গেছে সংঘবদ্ধ চোর। এসময় বাসার সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে যায়।
এ বিষয়ে ফরিদপুরের কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোরশেদ জানান, বিষয়টি আমাদের জানা নেই। ওই সাংবাদিক লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এফএইচ/