দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষকের জমির ৪শ’ কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে সদর উপজেলার খোঁয়াজপুর ইউনিয়নের মধ্যচক গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত জমির মালিক ফরহাদ হাসান সদর উপজেলার মহিষেরচর গ্রামের গিয়াস উদ্দিন বেপারীর ছেলে। আর অভিযুক্ত শাহীন উকিল সদর উপজেলার সাবেক গোবিন্দপুর গ্রামের কালাম উকিলের ছেলে।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, ২০২১ সালে সদর উপজেলার খোঁয়াজপুর ইউনিয়নের মধ্যচক গ্রামে ১৫ শতাংশ জমি ক্রয় করেন ফরহাদ হাসান। পরে সেখানে কলাগাছসহ বিভিন্ন ফলের চারা রোপণ করেন। এ জমি নিয়ে বিরোধ হয় পাশের শাহীন উকিলের সঙ্গে। এই জমিতে শাহীন লোকজন নিয়ে ৪শ’ কলাগাছ কেটে ফেলে বলে অভিযোগ ওঠে।
খবর পেয়ে শনিবার (১৮ জানুয়ারি) ঘটনাস্থলে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন জমির মালিক ফরহাদ হাসান। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি তার। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। এদিকে এই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে অভিযুক্ত শাহীন উকিল।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন বলেন, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অ