• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • ফরিদপুর
  • ভাঙ্গা

ফরিদপুরে ১০ টাকার জন্য কুপিয়ে হত্যা, যুবকের যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি
  ১৬ জানুয়ারি ২০২৫, ১৩:২৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

ফরিদপুরের ভাঙ্গায় ক্যারামবোর্ড খেলাকে কেন্দ্র করে মো. ফারুক ফকির (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি মামুন শিকদার (৩৫) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত যুবক মামুন শিকদার গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিশারী বাগজোলালমাঠ এলাকার ইউসুফ আলী শিকদারের ছেলে। তবে রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক রয়েছেন।

মামলার বিবরন সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৬ এপ্রিল ভাঙ্গা উপজেলার পীরেরচর বাজারে ক্যারামবোর্ড খেলার সময় পাওনা ১০ টাকা না দেওয়াকে কেন্দ্র করে মামুন শিকদারকে গালিগালাজ করেন নিহত মো. ফারুক ফকিরের ভাতিজা আক্তার ফকির। একপর্যায়ে মামুন শিকদার উত্তেজিত হয়ে আক্তারকে কিল-ঘুষি মারেন এবং চাকু দিয়ে কুপিয়ে জখম করেন। এ সময় ভাতিজাকে রক্ষা করতে এগিয়ে যায় ফারুক ফকির। তখন ফারুকের বুকে চাকু দিয়ে আঘাত করেন মামুন। একপর্যায়ে ফারুককে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে মামুন শিকদারকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। পরবর্তীতে ভাঙ্গা থানায় মামুন শিকদারসহ পাঁচজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহত যুবক ফারুকের বাবা শাহজাহান ফকির। এ মামলায় মামুনকে কারাগারে পাঠানো হয় এবং পরে তিনি জামিনে বেরিয়ে আসেন।

আরও পড়ুন

২৩ বিচারকের জন্য এজলাস মাত্র ১৫টি, বিচার কার্যক্রমে স্থবিরতা 

নারী নিয়ে অশ্লীল নৃত্য, মাদারীপুরে দুই এএসআই ক্লোজড

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক মিয়া প্রধান আসামি মামুন শিকদারের সম্পৃক্ততা পান। তদন্ত প্রতিবেদনে মামুনকে একমাত্র আসামি হিসেবে উল্লেখ করেন।

এর সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রকিবুল ইসলাম বিশ্বাস বলেন, একমাত্র আসামির অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালতের বিচারক।

অ

  • ফরিদপুরের ভাঙ্গা
  • যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
এ সম্পর্কিত আরও খবর
বিয়ের গেটে পার্টি স্প্রে দেওয়া নিয়ে মারামারি, বউ না নিয়ে ফিরে গেল বর
বিয়ের গেটে পার্টি স্প্রে দেওয়া নিয়ে মারামারি, বউ না নিয়ে ফিরে গেল বর
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ও পৌর কৃষকদলের কমিটি বিলুপ্ত
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ও পৌর কৃষকদলের কমিটি বিলুপ্ত
চোরকে চিনে ফেলায় কেয়ারটেকারকে হত্যা 
চোরকে চিনে ফেলায় কেয়ারটেকারকে হত্যা 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।