দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কৃষক দলের অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় অফিসে থাকা আসবাপত্র ভাঙচুরসহ লুট করা হয় মালপত্র। একই সময় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে কয়েকটি বাড়ি ও দোকান লুটের ঘটনাও ঘটে। পুলিশের ধারণা কিশোরগ্যাং এ হামলায় জড়িত।
সিসি ক্যামেরার ফুটেজ দেখা যায়, মঙ্গলবার রাতে রামদা, চাপাতি ও লাঠিসোঠা হাতে একদল কিশোরগ্যাং রসুলবাগ ও বাগমারা এলাকার মহড়া চালায়। এসময় তারা কয়েকটি বাড়িতে হামলা করে। এর আগে কিশোরগ্যাংয়ের সদস্যরা কৃষক দলের সিদ্ধিরগঞ্জ থানা কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। এসময় অফিসে থাকা দলীয় ব্যানার-ফ্যাস্টুন ছিঁড়ে ফেলে এবং নেতাদের ছবি ভাঙচুর করে। হামলাকারীরা রাতভর মহড়াতে আতঙ্কিত স্থানীয়রা।
হামলায় জড়িত কিশোরগ্যাংকে চিহিৃত আইনের আওতায় আনা হবে বলে জানায় সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনুর আলম ৷ এ হামলায় মামলা হবে বলে উল্লেখ করেন তিনি।
আরএ