দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জে কাজুলিয়া গ্রামে একটি ঘরের মধ্যে থেকে শুকুর শেখ (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) রাতে গোপালগঞ্জ থানা পুলিশ সদর উপজেলার কাজুলিয়া গ্রামের সামিউল দাড়িয়ার ভাড়াটিয়া বাসা থেকে এ লাশ উদ্ধার করে।
নিহত শুকুর শেখ গোপালগঞ্জ সদর উপজেলার রায়পাশা গ্রামের নাসির শেখের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, শুকুর শেখ প্রায় ২ মাস আগে ভায়রা নাজমুল ইসলামের সাথে কাজুলিয়া গ্রামের ইউপি মেম্বার সামিউল দাড়িয়ার ঘর ভাড়া নেন। ওই ঘরের এক পাশে স্ত্রী তানিয়া খানম, অন্য পাশে আপন ভায়রা নাজমুল ইসলাম ও তার স্ত্রী তামান্নাকে নিয়ে বসবাস শুরু করেন। কিন্তু সোমবার সন্ধ্যার আগে ঘরের বিছানার উপরে শুকুরের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা গোপালগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রাতে তার ঘরের বিছানার ওপর থেকে শুকুরের লাশটি উদ্ধার করা হয়।
ঘটনার পর শুকুরের স্ত্রী তানিয়া খানম, ভায়রা নাজমুল ইসলাম ও তার স্ত্রী তামান্না ঘটনার পর পালিয়ে যায়। নিহতের গলায় একটি কালো দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যা। লাশ মঙ্গলবার দুপুরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। এছাড়া এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
নিহতের মা আছিয়া বেগম বলেন, দুই বছর আগে আমার ছেলের বিয়ে হয়। ছেলের স্ত্রী তানিয়ার সাথে তার দুলাভাই নাজমুলের অবৈধ সম্পর্ক রয়েছে। এ বিষয়ে ছেলে শুকুর আমাদের অনেকবার বলেছে। আমরা ছেলেকে বুঝিয়েছি যে- এ রকম কোনো বিষয় না। তুমি সংসার করো, কোনো সমস্যা হবে না। কয়েকদিন ধরে এ বিষয় নিয়ে ছেলে ও তার স্ত্রীর মধ্যে খারাপ সম্পর্ক যাচ্ছিল। ছেলের স্ত্রী তানিয়া ও তার দুলাভাইয়ের পরকীয়ার কারণে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। যদি হত্যা না হয় তাহলে কেন ছেলের স্ত্রী, তার বোন এবং দুলাভাই বাড়ি থেকে পালিয়ে যাবে। আমি হত্যার বিচার চাই।
আরএ