দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়ন পরিষদের সচিবকে ঘুষিসহ মারধরের অভিযোগ উঠেছে একই ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন খানের বিরুদ্ধে। মাসিক সভার রেজুলেশন খাতা বাড়িতে নিতে বাধাঁ দিলে চেয়ারম্যানের উপস্থিতিতে তার সহযোগি খোকন হাওলাদার ইউপি সচিবকে ঘুষি মারে। তবে অভিযোগ অস্বীকার করেন ইউপি চেয়ারম্যান ও তার সহযোগি।
রবিবার (৫ জানুয়ারী) বিকেলে বিষয়টি জানাজানি হলে টনক নড়ে প্রশাসনের। তাই অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন জেলা প্রশাসন।
ইউপি কার্যালয়ে গিয়ে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খান দীর্ঘ দিন ধরে ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকায় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুল হক সরদার।
শনিবার দুপুরে জরুরি একটি বিষয় নিয়ে পরিষদে ইউপি সদস্যদের নিয়ে একটি সভা চলছিল। এসময় হঠাৎ ইউনিয়ন পরিষদে কিছু লোক নিয়ে আসেন চেয়ারম্যান সোহরাব হোসেন। এসে ইউপি সচিব আব্দুস সোবাহান সরদারকে ‘তাকে’ ছাড়া কেন সভা করা হচ্ছে, এ বিষয় জানতে চান। এতে ইউপি সচিব চেয়ারম্যানকে সভার বিষয়বস্তু অবহিত করেন। কিন্তু তাতে ক্ষেপে যান চেয়ারম্যান। কথা-কাটাকাটির একপর্যায়ে ইউনিয়ন পরিষদের মাসিক রেজুলেশন খাতা তার বাড়ীতে নিয়ে যেতে চায়। তখন সচিব তাকে বাঁধা দেয়। এ কথা শুনে চেয়ারম্যানের সাথে থাকা খোকন হাওলাদার সচিবকে ঘুষি মারে। পরে উপস্থিত লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে চেয়ারম্যান ও তার সহকারী সচিবের কাছে ক্ষমা চেয়ে বিদায় নেয়।
কে