দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, সংস্কারের প্রস্তাব প্রথমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছিলেন। বিএনপি চায় সংস্কার ও নির্বানচনের কার্যক্রম এক সঙ্গে চলুক। কিন্তু একটি পক্ষ সংস্কারের নাম করে নির্বাচন বিলম্বিত করাররঅপচেষ্টা চালাচ্ছে। নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র বিএনপি মানবে না। দ্রুত নির্বাচনের নিদিষ্টি রোডম্যাপ ঘোষণার দাবি জানান।
নড়াইলের কালিয়ায় সম্প্রীতি সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রোববার (৫ জানুযারি) বিকেলে বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের আয়োজনে গাজিরহাট ব্লক মাঠে হামিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসরাইল হোসেন মোল্যার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আনিচুর রহমান তোতার সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক স,ম ওয়াহিদুজ্জামান মিলু প্রমূখ।
এসময় জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট মাহামুদ মোর্শেদ জাপল, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোজাহিদুর রহমান পলাশসহ জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশান মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বাহাত্তরের সংবিধান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে লেখা হয়েছিল দেশ পরিচালনার জন্য। সংবিধান ১৭ বার সংশোধন বা সংস্কার করা হয়েছে, প্রয়োজনে আরও ১৭বার সংশোধন করা হবে। কিন্তু যারা সংবিধানকে ছুড়ে ফেলে দিতে চায়, তাদের সঙ্গে বিএনপির সম্পর্ক থাকতেন পারে না। সংবিধান সংরক্ষনে প্রয়োজনে বিএনপি আবারও রাজপথে নামবে।
বিএপির কেন্দ্রীয় নেতা সম্প্রীতি সমাবেশে বলেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েগেলেও তার প্রেতাত্তারা দেশে রয়েগেছে। তারা শেখ হাসিনার সাথে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বার বার বলছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যান্ত কঠিন হবে। তাই এখন থেকেই দলীয় নেতা কর্মিদের ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করার আহ্বান জানান তিনি।
এফএইচ/