দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাবার সময় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার (৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শাহাজাদা আলম নীলফামারীর সৈয়দপুর উপজেলার পৌরসদরের সাহেবপাড়া গ্রামের সৈয়দ মনজুর আলমের ছেলে। তিনি পৌরসভার ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন। তার বিরুদ্ধে দলীয় অফিস ভাঙচুর ও আহত করার অভিযোগে মামলা রয়েছে।
এ বিষয়ে হাকিমপুর থানান ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন মিয়া বলেন, ‘দুপুরে শাহজাদা ভারতে যাওয়ার উদ্দেশ্যে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। এ সময় ইমিগ্রেশনের কার্যক্রমের জন্য তার পাসপোর্ট আমাদের অফিসে জমা দেন। তার সম্পর্কে তথ্য জানতে খোঁজখবর নিলে সৈয়দপুর থানায় তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা থাকার বিষয়টি নিশ্চিত হই।’
এফএইচ