দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর বাউফলে গভীর রাতে বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৪ জানুয়ারি) রাত আড়াইটার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া বাজার সংলগ্ন বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয়ে ঘটনাটি ঘটে।
জানা গেছে, প্রায় এক মাস আগে চন্দ্রপাড়া বাজারে বিএনপির ওই কার্যালয় করা হয়। মদনপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি কবির হোসেন ওই কার্যালয় নির্মাণ করেছিলেন। এরপর থেকেই দলীয় নেতাকর্মীরা সেখান থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতেন।
স্থানীয়রা বলছেন, রাত আনুমানিক আড়াইটার দিকে একদল দুর্বৃত্ত প্রথমে ওই কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং পরে তারা আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা দীর্ঘসময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ভোররাত ৪টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে মদনপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি কবির খান বলেন, কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেটা জানি না। তবে আমাদের ধারণা ফ্যাসিস্টের দোসররা এই ঘটনা ঘটাতে পারে। যারাই জড়িত থাকুক, তাদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি করছি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অ