দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এসময় ১০টি বসতঘর ভাঙচুর করা হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার মাঝারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামের সাহিদ মাতুব্বরের সমর্থকদের সঙ্গে হারুন মাতুব্বরের সমর্থকদের সংঘর্ষ বাঁধে। এসময় হারুন মাতুব্বরের সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ১০টি বসতঘর ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায় সাহিদ মাতুব্বরের সমর্থকরা। এঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আতাউর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকা শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অ