দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুরের সালথায় রাতের আঁধারে এক শিক্ষকের বাড়িতে জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাঁটি গ্রামের বাসিন্দা ও বিভাগদী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু রাসেল মাহমুদের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
শুক্রবার (৩ জানুয়ারি) সকালে শিক্ষক আবু রাসেল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়ি। পরে আমার মা শুক্রবার ভোরে ফজরের নামাজ পড়তে গিয়ে দেখেন ঘরের জানালার গ্রিল কেটে চুরি হয়েছে। আমার মায়ের ও আমার গচ্ছিত অর্ধলক্ষাধিক নগদ টাকা ও বাড়ির কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।
তিনি আরও বলেন, গত ১৪ ডিসেম্বর দুপুরে দায়িত্ব পালনকালে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের আড়পাড়া এলাকায় একটি কাভার্ড ভ্যানের চাপায় নিহত হন আমার ছোট ভাই পুলিশের এসআই সাইফুল ইসলাম। আর এ শোক কেটে উঠতে না উঠতেই আমাদের বাড়িতে এই চুরির ঘটনা ঘটল।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। চুরির বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ কাজ করছে।
অ