দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় জঙ্গল সলিমপুরে মো. মীর আরমান হোসেন রানা নামের এক শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ৭টার দিকে উপজেলার জঙ্গল সলিমপুর ছিন্নমূল ৫নং সমাজ লৌহার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মীর আরমান হোসেন সলিমপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি। তিনি সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকার মৃত মোতাহের হোসেনের ছেলে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান শ্রমিক দলের নেতা আরমানকে কুপিয়ে হত্যার খবর নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা এখনও সীতাকুণ্ড থানায় লিখিত কোনো অভিযোগ দেয়নি। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরএ