দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে গভীর রাতে ফোনে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে। এতে গৃহবধূর সংসার ভাঙার উপক্রম হয়। পরে স্থানীয়রা শফিক নামে এক চা দোকানিকে চিহ্নিত করে মারপিট করে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পান্তামারী গ্রামের এক গৃহবধূ মোবাইল ফোনের রিচার্জ করার জন্য মহিমাগঞ্জ রেল স্টেশনের সামনে বামন হাজরা গ্রামের দুলু মিয়ার ছেলে শফিকের চায়ের দোকান সংলগ্ন ফেক্সি লোডের দোকানে যায়। পরে লোডের দোকানের লোক না পেয়ে শফির চায়ের দোকানে তিনি একটু বসেন। শফি তার বাড়িতে জরুরি কথা বলতে হবে বলে গৃহবধূ থেকে একটি নাম্বার সংগ্রহ করে। এরপর সে গভীর রাতে ফোন দিয়ে গৃহবধূকে উত্ত্যক্ত করে। এতে ওই সংসারে ভু়ল বোঝাবুঝির সৃষ্টি হয়। যার কারণে তার সংসার ভাঙার উপক্রম হয়। গৃহবধূ বিষয়টি তার বাবার বাড়িতে জানালে এলাকার কয়েকজন শুক্রবার সকালে স্টেশনে গিয়ে শফির দোকানে গিয়ে প্রতিবাদ করে। এসময় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে শফিকে গণধোলাই দেয়।
এ বিষয়ে গৃহবধূর পরিবারের লোকজন জানায়, চায়ের দোকানদার শফি আমাদের মেয়ের ফোন নাম্বার কৌশলে নিয়ে গভীর রাতে একাধিকবার ফোন দিয়ে বিরক্ত করে। বিরক্ত করতে নিষেধ করলেও সে তা শোনে না। এ নিয়ে সংসার ভাঙার উপক্রম হওয়ায় আমরা বিচার চেয়েছি। এ খবর শুনে রেল স্টেশনে কিছু লোকজন প্রতিবাদ করতে গেলে শফির আত্মীয়-স্বজন তাদের মারধর মেরেছে।
এ বিষয়ে চায়ের দোকানদার শফির পরিবারের লোকজন বলেন, রং নাম্বারে ফোন যাওয়াকে কেন্দ্র করে শফির চায়ের দোকানের চেয়ার, টেবিল, কেতলি ভাঙচুর ও টাকা পয়সা নিয়ে গেছে। শফির চাচতো ভাইকেও তারা মারধর করেছে।
এ বিষয়ে মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জানান, এ বিষয়টি নিয়ে দু’পক্ষকে নিয়ে বসার চেষ্টা চলছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। পরিস্থিতি শান্ত রয়েছে।
আরএ