দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় নসিমন উল্টে খাদে পড়ে এক চালক নিহত হয়েছেন। বুধবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ভূরুঙ্গামারী থেকে বাগভান্ডার যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে ৷
নিহত তুফান ইসলাম রাসেল (২৫) ভুরুঙ্গামারী উপজেলার পূর্ব বাগভান্ডার গ্রামের আজিজ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, নসিমনচালক তুফান ইসলাম রাসেল তার গাড়ি নিয়ে ভুরুঙ্গামারী থেকে বাগভান্ডার যাওয়া পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অ