দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
অন্য মৌসুমের তুলনায় শীতকালে শাক একটু বেশি পাওয়া যায়। কিন্তু খেত থেকে তুলে, কেটে সেটি রান্না করা শহরে গৃহিনীদের কাছে কিছুটা বাড়তি পরিশ্রমের। কিন্তু সেই শাক যদি একেবারে রান্না উপযোগী করে পাওয়া যায়? এমনি হরেকরকম শাকের হাট বসে রাজশাহীর সিঅ্যান্ডবি মোড়ে।
পৌষের কনকনে ঠান্ডা। তার মধ্যে খোলা আকাশের নিচে ফুটপাতে বসে একদল নারী শাক কুটে যাচ্ছেন। খেসারি, ছোলা, বথুয়াসহ বিভিন্ন শাক মিহি করে কাটছেন তারা, দাঁড়িয়ে দেখছেন অনেকে। প্রতিদিন বিকেলে এই নারীরা শাক আর বঁটি নিয়ে বসেন। ক্রেতাদের সুবিধার্থে তারা শাক কুটে দেন। এ থেকে যে আয় হয়, তা সংসারে খরচ করেন।
রাজশাহীতে বসেছে এমনই ব্যাতিক্রম শীতকালীন শাকের হাট। পাওয়া যাচ্ছে কেটে-ধুয়ে রাখা হরেক রকমের শাক। পদ্মা নদীর বাঁধ ঘেঁষা রাজশাহীর সিঅ্যান্ডবি মোড়ে শীতের বিকেলে ফুটপাতজুড়ে বসে এই হাট। লোকসমাগম বাড়ার সঙ্গে সঙ্গে জমে ওঠে শাক কাটাকুটির এক ব্যতিক্রমী প্রতিযোগিতা।

ছয়-সাত বছর ধরে ৮-১০ জন নারী এই ফুটপাতে বসে শাক কুটে বিক্রি করেন। তাদের সবার বাড়ি নগরীর শ্রীরামপুর এলাকায়। হতদরিদ্র পরিবারের এই গৃহবধূরা সংসার খরচ জোগাড় করতে না পেরে বেছে নিয়েছেন এই পথ।
শাক কিনতে আসা মানুষের সংখ্যাও কম নয়। ঘটা করে অনেকে আসেন শাক কিনতে। কাটাকুটির খাটুনি না থাকায় এ হাট থেকে শাক কিনে সাচ্ছন্দ্য বোধ করেন তারা।
সকালে নৌকায় করে পদ্মা নদী পার হয়ে চরের মাঠে যান গৃহবধুরা। জমির মালিককে টাকা দিয়ে নিজেরাই তুলে আনেন শাক। একেকজন প্রতিদিন ১৫ থেকে ১৬ কেজি পর্যন্ত শাক তোলেন। তাদের দেখাদেখি অনেকেই ঝুঁকছেন এ পেশায়।
কে