দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার কলমাকান্দায় লরি উল্টে খাদে পড়ে এর চালক নিহত হয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের আশারানী নামক এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে।
নিহত লরি চালকের নাম নিলয় দাস (২১)। তিনি উপজেলার সদর ইউনিয়নের গুজাকুলিয়া গ্রামের যতিন্দ্র দাসের ছেলে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, শুক্রবার ভোররাতে লরিতে বালুবোঝাই করে উপজেলা শহরের দিকে যাচ্ছিল নিলয় দাস। পথে আশারানী নামক এলাকায় কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে লরি উল্টে খাদে পড়ে যায়। এ সময় চালক নিলয় দাস লরির নিচে চাপা পড়েন। এতে করে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খাদে লরি উল্টে পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে লাশ উদ্ধার করে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহত নিলয় দাসের মরদেহ স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে।
অ