দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপি'র নেতাকর্মীরা প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে। বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুকে নিয়ে ভিত্তিহীন বিভ্রান্তমূলক সংবাদ প্রচারের প্রতিবাদে এ ঝাড়ু মিছিল করে।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে নগরকান্দা সদর বাজারে অনুষ্ঠিত ঝাড়ু মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়, পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতাকর্মীরা।
এ সময় তারা সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে শামা ওবায়েদকে নিয়ে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে নানা মন্তব্য করেন এবং প্রকাশ্যে সাংবাদিককে ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানান।
ঝাড়ু মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, হেলাল উদ্দিন হেলাল, উপজেলা যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, ফুলসুতি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান কালা সহ যুবদল, স্বেচ্ছাসেবকদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এফএইচ/