দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিজয়স্তম্ভে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দুদফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।
আহতদের একজনকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ৪ জন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ডের বিজয়স্তম্ভে প্রথমে ফুল দেয় উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তফা গ্রুপ। এরপরে বহিষ্কৃত সাধারণ সম্পাদক শাহিন শিকদারের লোকজন ফুল দিতে গেলে মোস্তফা গ্রুপের লোকজন বাধা দেয়। আর এ নিয়ে দুইপক্ষের মধ্যে হাতাহাতি হয়।
এরই জেরে সকাল ১০টার দিকে দলীয় কার্যালয়ের সামনে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ৯ জন আহত হয়। পরে মোস্তফা গ্রুপের সমর্থকরা শাহীন গ্রুপের উপজেলা অফিসের সাইনবোর্ড নামিয়ে তালা লাগিয়ে দেয়।
পরে বিকেল ৪টার দিকে ভূরুঙ্গামারী উপজেলা শহরের সাদ্দাম মোড়ে শাহিন শিকদারের বাড়িতে ভাঙচুর করে বিপক্ষ গ্রুপের লোকজন। এ সময় ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে আহত হয় ৩ জন।
কচাকাটা-ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার এসএম মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ মোতায়েন আছে। এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি।
অ