দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ছাতিয়ান নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্টে দিলরুবা খাতুন (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দিলরুবার স্বামী মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের সাজ্জাদুর রহমানকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাজ্জাদুর রহমান বারাদী বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাজ্জাদুর রহমান স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। ছাতিয়ান নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তার স্ত্রী দিলরুবা খাতুন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। আর আহত সাজ্জাদুর রহমানকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে পুলিশ।
আরএ