দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জ শহরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. ওয়াজেদ সীমান্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের দিকে যাবার জন্য বাসা থেকে বেরিয়ে নারায়ণগঞ্জ শহরের মিন্নত আলী মাজারের সামনে ২০ বছর বয়সী ওই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। সীমান্ত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ছাত্র ছিলেন। পরিবারের সাথে নগরীর দেওভোগ পাক্কা রোড এলাকায় থাকতেন তিনি।
সীমান্তর বাবা আলম জানান, সীমান্ত বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল, পথে তাকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাকে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। তার শরীরের কয়েকটি জায়গায় ছুরিকাঘাত ছিল। হাসপাতালে তাকে অপারেশন করার পর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনায় জড়িত ছিনতাইকারীদের গ্রেপ্তার অভিযান চলছে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন। তিনি জানান, ছুরিকাঘাতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করবে করবে বলে জানানো হয়েছে। পুলিশ ইতোমধ্যে ছিনতাইকারীদের আটকের বিভিন্ন এলাকায় অভিযান করছে।
আরএ