• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • গাইবান্ধা

চুরির অভিযোগে প্রতিবন্ধী কিশোরকে মারধর

গাইবান্ধা প্রতিনিধি
  ০৯ ডিসেম্বর ২০২৪, ১৯:১৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

গাইবান্ধার সদর উপজেলায় সুপারি চুরির অভিযোগে আটক হওয়া হোসেন মিয়া নামের এক প্রতিবন্ধী কিশোরকে পুলিশে সোপর্দ না করে মারধরের পর ছেড়ে দেওয়া হয়েছে। আটকের পর স্থানীয় কয়েকজন যুবক হোসেনকে খোলাহাটি ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। পরে সেখানে ভবনের গ্রিলের লোহার রড়ের সঙ্গে হোসেনের দুই হাত রশি দিয়ে বেঁধে রাখা হয়। এসময় স্থানীয়দের মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে তাকে মারধর করতে দেখা গেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। প্রায় ২ ঘণ্টা ধরে আটক রাখার পর হোসেনকে পুলিশে না দিয়ে ‘ভালো হওয়ার শর্তে’ বাবা আনছার আলীর কাছে তাকে তুলে দেন ইউপি সদস্য আহসান হাবীব। ভুক্তভোগী কিশোর হোসেন মিয়া (১৫) খোলাহাটি ইউনিয়নের রথবাজার মাঝিপাড়া গ্রামের মো. আনছার আলীর ছেলে।

স্থানীয়দের অভিযোগ, হোসেনের চুরির ঘটনায় অতিষ্ঠ তারা। প্রায়ই হোসেন মানুষের বাড়ির বিভিন্ন জিনিসপত্র চুরি করে। রোববার সন্ধ্যায় একটি বাড়ির গাছে উঠে হোসেন। স্থানীয়রা টের পেলে দ্রুত গাছ থেকে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে ধাওয়া করে আটকের পর ইউনিয়ন পরিষদে নিয়ে যায় কয়েকজন যুবক। সেখানে ভবনের গ্রিলের লোহার রড়ের সঙ্গে হোসেনের দুই হাত রশি দিয়ে বেঁধে রাখা হয়। কিন্তু কোনো বিচার কিংবা পুলিশের কাছে সোপর্দ না করে রাতেই পরিবারের লোকজন ডেকে তাদের হাতে হোসেনকে তুলে দেন মেম্বার আহসান হাবীব।

ঘটনার সময় স্থানীয়দের মোবাইল ফোনে ধারণ করা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, হোসেনের দুই হাত মোটা রশি দিয়ে লোহার রড়ের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। ঘটনা দেখতে সেখানে ভিড় করেন নারী-পুরষরা। এসময় বেঁধে রাখা অবস্থায় গ্রিলের ফাঁক দিয়ে এক যুবককে হোসেনের মাথা ও মুখ দুই হাত দিয়ে চেপে ধরাসহ গালে চড় দিতে দেখা যায়। এসময় হোসেন হাতের রশি খোলার চেষ্টাসহ চিৎকার করতে শোনা যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে খোলাহাটি ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) আহসান হাবী মুঠফোনে বলেন, হোসেন শারীরিক প্রতিবন্ধী হলেও তার চুরির কারণে অতিষ্ঠ এলাকাবাসী। মূলত তাকে শাসন করার জন্য পরিষদে নিয়ে এসে হাত বেঁধে রাখা হয়েছিল। তবে তাকে মারধর করা হয়নি। পরিবারের অনুরোধে তাকে পুলিশে দেয়নি। ভালো করার শর্ত দিলে হোসনকে তার বাবার হাতে তুলে দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

তবে চুরির অভিযোগে পরিষদ ভবনে প্রতিবন্ধী কিশোর হোসেনকে বেঁধে রাখার ঘটনাটি জানা নেই খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুম হক্কানির। তিনি মুঠফোনে বলেন, হোসেনকে আটক কিংবা পরিষদে নিয়ে আসার ঘটনাটি কেউ তাকে জানায়নি। ঘটনাটি ওই ওয়ার্ডের মেম্বারের জানা থাকতে পারে।

আরএ

  • গাইবান্ধা
  • মারধর
এ সম্পর্কিত আরও খবর
গাইবান্ধায় বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ  
গাইবান্ধায় বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ  
প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন
প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন
গাইবান্ধায় ইউপি সদস্যের বাড়িতে আগুন
গাইবান্ধায় ইউপি সদস্যের বাড়িতে আগুন
গাইবান্ধায় বন্যাদুর্গতদের জন্য আশ্রয়কেন্দ্রের উদ্বোধন
গাইবান্ধায় বন্যাদুর্গতদের জন্য আশ্রয়কেন্দ্রের উদ্বোধন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।