দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৩ ডিসেম্বর) রাতে ফরিদপুর প্রেসক্লাব চত্বর থেকে জনতার ব্যাংকের মোড় পর্যন্ত ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম- সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি'র আহবায়ক এএফএম কাইয়ুম জঙ্গি,সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ,কোতোয়ালি থানা বিএনপি'র সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম রঞ্জন, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি শেখ মুজাফফর আলী মুসা,ফরিদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মিনাল, যুবদল নেতা রেজওয়ান বিশ্বাস তরুণ, ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ভারতীয় দালালদের হুঁশিয়ার করে দিয়ে বক্তারা বলেন, ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশি হাই কমিশনে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, এখানে হিন্দু-মুসলিম সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে। এখানে সাম্প্রদায়িকতার কোনো ঠাই নেই। এ দেশকে নিয়ে যেন কোনো কুচক্রী মহল ষড়যন্ত্র করতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এফএইচ