দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ায় সম্পত্তির লোভে বৃদ্ধ মা-বাবাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। আহত বৃদ্ধ মকবুল হোসেন ও তার স্ত্রী রোকেয়া বেগম জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় মঙ্গলবার (৩ ডিসেম্বর) আহতের অপর ছেলে আমজাত হোসেন সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ ঘাতক ছেলে আক্তার মিয়া (৪২) এবং নাতি সাব্বির মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে। সোমবার দিবাগত রাতে উলচাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার ভোরে সম্পত্তি লিখে না দেওয়ায় ওই বৃদ্ধ মা-বাবাকে মারধর করে ছেলে আক্তার ও নাতি সাব্বির মিয়া।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই বৃদ্ধ দম্পত্তিকে সম্পত্তির জন্য প্রায়ই মারধর করত ছেলে আক্তার। সোমবার সকালে একই কারণে আক্তার ও তার স্ত্রী রাবিয়া এবং ছেলে সব্বিরকে সঙ্গে নিয়ে তার মা-বাবাকে বেধরক পিটিয়ে দুই হাত ভেঙে ফেলে এবং মাথা ফাটিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে গুরুত্বর আহত ওই বৃদ্ধ দম্পত্তির সঙ্গে কথা বলে খোঁজ খবর নেওয়া হয়। অভিযান চালিয়ে অভিযুক্ত পিতা-পূত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওসি আরও জানান, অভিযুক্ত ছেলে দীর্ঘদিন যাবত বাবা-মাকে জায়গা-সম্পত্তি লিখে দিতে নানাভাবে অন্যায়-অত্যাচার করত। এ ঘটনায় মারধরের শিকার ওই দম্পত্তির অপর ছেলে আমজাদ হোসেন বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন।
এফএইচ