দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জন-সম্পৃক্তিকরণে বিএনপির খুলনা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (২ ডিসেম্বর) সকাল থেকে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন বিএনপি ভারপ্রাপ্ত বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, গবেষণা বিষয়ক সম্পাদক শামিমুর রহমান শামীমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে শেষ পর্বে বিকেল তিনটায় প্রধান অতিথি হিসেবে ভাচুয়ালি ভাষণ দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কর্মশালায় খুলনা বিভাগের ১০ জেলার বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, আগামীতে দেশ কিভাবে পরিচালিত হবে সে বিষয়ে আমাদের লক্ষ্য নির্ধারণ করতে হবে। তাই সকলে মিলেই রাষ্ট্র কাঠামো মেরামতের কাজ করতে হবে। তাহলে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ ভবিষ্যতে প্রতিষ্ঠিত হবে।
আরএ