দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের শ্রীপুরে মামার হাতে ভাগ্নে খুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের দোখলা গ্রামের লিচুবাগান এলাকার এ ঘটনা ঘটে। খবর পেয়ে বেলা দেড়টার দিকে পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
নিহত শাহরিয়ার (১৯) নেত্রকোনা জেলার আটপাড়া থানার চাইকাতিয়া গ্রামের ললিত মিয়ার ছেলে। তিনি শ্রীপুরের লিচুবাগান এলাকার আ. হাইয়ের বাড়িতে মায়ের সঙ্গে ভাড়া থেকে স্থানীয় প্যারামাউন্ড টেক্সটাইলে চাকরি করত। অভিযুক্ত নিহতের মামা রনি (২০) এবং একই এলাকার হোসেন মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। সরেজমিনে তদন্ত করে হত্যার কারণ জানতে কাজ করছি। নিহতের মামার রনি পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইমা জানান, ওই যুবককে মৃত অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে আনা হয়। তার বুকে ক্ষত চিহ্ন রয়েছে। পরে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এফএইচ