দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে মা ও মেয়ে নিহত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভার প্রয়াত চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদের বাড়ি সংলগ্ন চারা বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভাঙ্গা পৌরসভার কুঠিবাড়ি চরকান্দা গ্রামের আকরাম শেখের স্ত্রী সাজেদা আক্তার (৫০) ও তার মেয়ে আছিয়া আক্তার (৫)।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভার প্রয়াত চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদের বাড়ি সংলগ্ন চারা বটতলা নামক স্থানে পৌঁছে রাস্তা পারাপার হচ্ছিল। এ সময় সাজেদা আক্তার ও তার মেয়ে আছিয়া আক্তারকে ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ থেকে ভাঙ্গাগামী দ্রুতগতি সম্পন্ন একটি মোটরসাইকেল তাদেরকে সজোরে ধাক্কা দেয়।
এ সময় তারা রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ এবং এলাকাবাসী তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে অবস্থার অবনতি ঘটলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মা সাজেদা আক্তারকে মৃত ঘোষণা করেন। এরপর রাত ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়ে আছিয়া আক্তার মারা যায়।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. রোকিবুজ্জামান জানান, অজ্ঞাত চালকের মোটরসাইকেলটি আটক করা হয়েছে এবং মোটরসাইকেল চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরএ