দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নে শ্বশুরবাড়ি থেকে সামিয়া আক্তার (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।
নিহত সামিয়া আক্তার সদরের আধারা ইউনিয়নের জাজিরা কুঞ্জননগর এলাকার মালেশিয়া প্রবাসী কামাল বেপারী স্ত্রী ও মুন্সীগঞ্জ পৌরসভার মোল্লারচর এলাকার আসাদ বেপারীর মেঝো মেয়ে।
গৃহবধূর শ্বশুরবাড়ির এলাকার লোকজন জানিয়েছেন, সামিয়া আক্তার মারা যাওয়ার পরপরই তার শ্বশুরবাড়ির লোকজন পালিয়েছে।
সামিয়ার মা শিরিনা বেগম জানান, ‘আমি খবর পেয়ে গিয়ে দেখি আমার মেয়ে অন্ধকার ঘরে পড়ে আছে। আশেপাশে কেউ নেই। আমার মেয়েকে গলায় ফাঁসি দিয়ে মেরে ফেলে রেখেছে তার শাশুড়ি ও ভাসুর। আমার মেয়ের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। শ্বশুর বাড়ির লোকজন আমার মেয়েকে অত্যাচার করে মেরে ফেলেছে। বিভিন্ন সময় যৌতুক দাবি করতো শ্বশুর বাড়ির লোকজন। সামিয়ার স্বামী মালেশিয়ায় থাকে। আমি এর সুষ্ঠু বিচার চাই। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন তিনি।’
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ সজিব দে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরএ