দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোহাম্মদ আলাউদ্দিন (৩৫) নামের এক অটোচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকার তালুকদার পেট্রোল পাম্প সংলগ্ন ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় স্থানীয়রা।
পরে সিরাজদিখান থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে সিরাজদিখান থানায় নিয়ে আসে। তাকে ছুরিকাঘাতে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়েছে ছিনতাইকারী চক্র বলে ধারণা করছে পুলিশ।
নিহত আলাউদ্দিন শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের জুম্মন বেপারির ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় অটো নিয়ে বাসা থেকে বের হন আলাউদ্দিন। রাতে সে আর বাসায় ফিরে আসেনি।
এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, সংবাদ পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজদিখান থানায় নিয়ে আসা হয়েছে। ধারণা করা হচ্ছে, পেশাদার ছিনতাইকারী চক্র আলাউদ্দিনকে ছুরিকাঘাতে হত্যা করে অটো নিয়ে পালিয়েছে। ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতের শরীরে বেশ কয়েক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
অ