দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাওনা টাকা নিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অপর এক ছিনতাইকারী খুন হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার আজমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত স্বাধীন (২৫) উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের ফজল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রামধন নগর দক্ষিণ পাড়ার রোকন উদ্দিন চৌধুরীর ছেলে ঘাতক স্বপন স্বাধীনের কাছে টাকা পেত। শুক্রবার সন্ধ্যায় আজমপুর নার্সারির সামনে স্বপন টাকা চাইতে গেলে তাদের মাঝে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এ সময় স্বপনের পক্ষে আরও ৪/৫ যুবক স্বাধীনকে মারধর করে। একপর্যায়ে স্বপন ধারালো ছুরি দিয়ে স্বাধীনের পেটে আঘাত করলে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম বলেন, স্বাধীন ও স্বপন একে অপরের বন্ধু। তারা বিভিন্ন চুরি ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তাদের নামে থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক স্বপনকে আটক করতে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অ