দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটে ব্যাটারিচালিত রিকশাচালক দিলীপ চন্দ্র (৫৭) হত্যা মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- জেলা শহরের হাতিল মাগ্নিপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে এনামুল হোসেন (২২) ও বিহারীপাড়া মহল্লার খলিলুর রহমানের ছেলে ইমান আলী (২০)।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, এ ঘটনার ছয় ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলার চাঁনপাড়া এলাকা থেকে ছিনতাই হওয়া রিকশাসহ দুইজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
অ