দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খুলনায় পাটের বস্তার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে বড় বাজার সংলগ্ন স্টেশন রোড ও বার্মাশীল এলাকায় এ ঘটনা ঘটে। নগরীর টুটপাড়া ও বয়রাসহ ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের সদস্যরা ২ ঘণ্টা চেষ্টার পর রাত সোয়া ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সোয়া ১০টার দিকে স্টেশন রোডের পাটের তৈরি বস্তা রাখার একটি গোডাউনে ধোয়া দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়াস সার্ভিসের সদস্যরা আসার আগেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর ৯টি ইউনিট, স্থানীয় জনতা ও আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক মো. ফারুক হোসেন সিকদার বলেন, বস্তার গোডাউনে আগুন লাগা সংবাদ পেয়ে খালিশপুর, দৌলতপুর ও খুলনা সদরের ৯টি ইউনিটের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। তবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
আরএ